Web Analytics
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে চারজনকে আটকের খবর পাওয়া গেছে। দানারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে আটক তিনজন হলেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল, সিয়াম ও মিনহাজ। ২৯ মাইল ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আরও একজনকে আটক করা হয়।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ভোটার মির্জা ফয়সল বলেন, তিনি ভোট দিয়েছেন এবং পরিবেশ নিয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট মন্তব্য করা সমীচীন নয়। তবে তাঁর ধারণা, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফয়সল বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উপস্থিতি কম হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা করেন। আদর্শ স্কুল কেন্দ্রে ১১ দলীয় প্রার্থী দেলোয়ার হোসেন ভোটারদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আনসার কর্মকর্তা জানান, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।