প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ফেলিক্স ফাউলের শিকার হলে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে রোনালদোর নেওয়া স্পটকিক লক্ষ্যভ্রষ্ট হয়। ক্যারিয়ারের ৯৮২তম গোলের অপেক্ষায় থাকা পর্তুগিজ তারকার জন্য এটি ছিল বড় সুযোগ।
বিরতির পরও রোনালদো গোল করতে পারেননি। সাদিও মানের পাস থেকে ফাঁকা জালে তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে যায় এবং হেড থেকেও তিনি ব্যর্থ হন। পরে অ্যাঞ্জেলোর পাস পেয়ে বক্সের বাইরে থেকে গোল করেন ফেলিক্স। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আল নাসর তৃতীয়; ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আল কাদসিয়া শীর্ষে এবং এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।