Web Analytics
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে। বুধবার সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলবে না।

সংগঠনটির অভিযোগ, মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক ও মালিকরা দীর্ঘদিন ধরে শেরপুরে তাদের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের আটক, গাড়ি ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। সোহেল বলেন, তাদের তিনটি গাড়ি বর্তমানে প্রতিপক্ষের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত মানা হয়নি বলে দাবি করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। গত ১২ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৎকালীন হুইপ জি কে গউছ এমপির নেতৃত্বে পাঁচ সংসদ সদস্য ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির সমঝোতা হয়েছিল। তবে ১১ ও ২৪ সেপ্টেম্বর তিনটি বাস আবার আটক হওয়ার পর ধর্মঘটের ঘোষণা আসে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।