Web Analytics
ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা ও ফুড প্রসেসিং খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

হুমায়ুন কবির বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতি গঠনে কাজ করছে এবং বৈশ্বিক পর্যায়ে কার্যকর নেতৃত্ব দিতে প্রস্তুত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।