Web Analytics
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে তাঁর দাদা ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি যুক্ত করে ইংরেজিতে দেওয়া পোস্টে তিনি মুহূর্তটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের বলে উল্লেখ করেন।

পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘ইতিহাস যখন ব্যক্তিগত হয়ে ওঠে’। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই করিডোরে ফিরে আসাকে তিনি তাঁর পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার মর্মস্পর্শী স্মারক হিসেবে বর্ণনা করেন। দাদার প্রতিকৃতির নিচে দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর কাছে গভীর ব্যক্তিগত অর্থ বহন করেছে বলেও জানান তিনি।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ইতিহাস মানুষকে অতীতের সঙ্গে যুক্ত করে এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ছবিটি কেবল সময়ের একটি মুহূর্ত নয়; এটি প্রজন্মের মধ্যে গভীর ব্যক্তিগত সংযোগ, ঐতিহ্যের বোধ এবং জনসেবার সঙ্গে যুক্ত দায়িত্ববোধের প্রতিনিধিত্ব করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।