Web Analytics
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগ চ্যালেঞ্জ করেছেন। বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার বিষয়ে দুদক মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

আসিফ মাহমুদ বলেন, দুদক মুখপাত্র প্রথমে সাংবাদিকদের কাছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কথা মুখ ফসকে বলেছেন জানালেও প্রকাশিত সংবাদ প্রত্যাহার করা হয়নি। এতে তার সম্মানহানি হয়েছে দাবি করে তিনি দুদককে দায়িত্ব নিয়ে সংবাদ প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, একটি অভিযোগ আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে এবং অন্যটি পিএসসির তালিকা ও নির্ধারিত পদ্ধতি নিয়ে। তার দাবি, দুটি বিষয়ই সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ছিল এবং সেগুলো তার দায়িত্বের মধ্যে পড়েনি। এনসিপি পৃথক বিবৃতিতে দুদকের সাম্প্রতিক নিয়োগপ্রক্রিয়া বাতিল এবং স্বচ্ছ ও স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।