Web Analytics
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টি থাকতে পারে। তবে এরপর বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, লঘুচাপের কারণে বৃষ্টি হলেও এর পরিমাণ কম এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এই বৃষ্টি তাপমাত্রা কমাতে পারছে না। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে; সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমতে পারে; ১৪ সেপ্টেম্বর অধিকাংশ এলাকায় প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।