Web Analytics
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় মঙ্গলবার বিকেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ভূমিকম্পের পর ৩৬ হাজারের বেশি পরিবার এখনো বিদ্যুৎহীন রয়েছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাটি রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। নিহতদের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে; তাঁদের বেশির ভাগ কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। পাশের নাগাসাকি প্রিফেকচারেও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে; প্রাথমিকভাবে গ্যাস লিককে এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে কয়েকজন আটকা পড়েন। নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো কারখানার একটি বিশাল চিমনিও ভেঙে পড়ে, যার ধ্বংসস্তূপে কয়েকজন আটকা থাকার কথা জানিয়েছে কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।