Web Analytics
জ্বালানি তেলের দাম বাড়ার পর কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি দেওয়া হয়। বৈঠকে বাস মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতেই এসব প্রস্তাব করা হয়েছে।

ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাবও করেছে মালিক সমিতি। বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, দুই-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।