Web Analytics
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী একটি ছোট ট্রাক থেকে ২ হাজার ৪৮১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। সোমবার কোম্পানীগঞ্জ থানা সদর চেকপোস্টে ট্রাকটি আটক করা হয়। মাদক পরিবহনের অভিযোগে ট্রাকচালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে ট্রাকচালক কামরুল ইসলাম, বয়স ৩০, এবং সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে চালকের সহকারী রুহুল আমিন, বয়স ৩০। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আবুল কালাম জানতে পারেন, বালুবাহী একটি ছোট ট্রাকে বিপুল পরিমাণ মাদক সিলেটের দিকে নেওয়া হচ্ছে।

এর কিছুক্ষণ পর সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভেতরে বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা। ওসি উছমান গণীর উপস্থিতিতে ট্রাকসহ দুজনকে থানায় নেওয়া হয়। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং চালানটির সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।