Web Analytics
দীর্ঘদিন ধরে সংকটে থাকা দেশের ৯টি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুর ১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বাকি চারটি প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের জন্য তিন মাস সময় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। বন্ধের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের সিদ্ধান্ত হওয়া পাঁচ প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতকারীদের প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে। এসব আমানত ফেরতের প্রক্রিয়া এবং প্রশাসক নিয়োগের প্রস্তাব সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে প্রশাসক নিয়োগ ও আমানত ফেরত কার্যক্রম শুরু হবে।

যেসব প্রতিষ্ঠানকে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে—বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স—তাদের এই সময়ের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা দেখাতে হবে। ব্যর্থ হলে সেগুলোকেও অবসায়ন প্রক্রিয়ার আওতায় আনা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।