Web Analytics
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত জাতীয় কবরস্থানে দাফন করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে সংসদের টানেলে জানাজা হতে পারে, এরপর তাকে জাতীয় কবরস্থানে দাফন করা হবে।

জমির উদ্দিন সরকার আজ ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের পাঁচ বিঘা জমি ১৯৮২ সালের পর জাতীয় কবরস্থান হিসেবে ঘোষণা করা হয়। সেখানে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে দাফন করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনৈতিক নেতা।

এছাড়া সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।