Web Analytics
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং করের আওতা বাড়ানো এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ২০২৬ সালের ৫ এপ্রিল রবিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে ‘বাংলাদেশ গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ বিষয়ক জাতীয় বহুপক্ষীয় পরামর্শ সভার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং চলমান সংকট থেকে দেশকে উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যা মোকাবিলায় সুপরিকল্পিত উদ্যোগ জরুরি। অতীতে কিছু বড় প্রকল্প যথাযথ পরিকল্পনা ছাড়া গ্রহণ করায় ঋণের চাপ বেড়েছে এবং প্রকল্প ব্যয় ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বিদ্যমান ঋণ যথাযথভাবে ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণে সতর্কতার ওপর জোর দেন।

কর ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, দেশের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক নয় এবং করের হার না বাড়িয়ে করের আওতা বিস্তৃত করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়িয়ে ঋণ পরিশোধ সক্ষমতা ও টেকসই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।