Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা অর্থ ফেরত দেবে। বুধবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই অর্থ ইরানের এবং তা নির্দিষ্ট সময়ে জব্দ করা হয়েছিল। ট্রাম্প সতর্ক করে বলেন, অর্থ ফেরত না দিলে কেউ আর ডলারে বিনিয়োগ করবে না। তিনি আরও জানান, অর্থ ফেরতের বিষয়টি ইরানের আচরণের ওপর নির্ভর করবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ইলেকট্রনিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যাতে সব সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খোলা এবং নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরির কথা বলা হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা প্রণয়নে অঙ্গীকার করেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো নতুন অর্থ দিচ্ছে না; ইরান সঠিকভাবে আচরণ করলেই কেবল এই প্রক্রিয়া এগোবে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের ক্ষতি ইতিমধ্যে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি হয়েছে এবং নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত ইরানের ভবিষ্যৎ আচরণের ওপর নির্ভর করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।