Web Analytics
ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের তারিখ নির্ধারণে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কাকরোচ জনতা পার্টি বা সিজেপি। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলটি জানিয়েছে। সোমবার সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস আন্দোলনের তারিখ নিশ্চিত করতে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান।

আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের বলেন, যন্তর মন্তর প্রতিবাদের নির্ধারিত স্থান এবং সেখানে কীভাবে কর্মসূচি করা যাবে তা জানতেই তারা থানায় এসেছেন। ভোটার তালিকা হালনাগাদবিষয়ক বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। দলটি এটিকে তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ১০ অক্টোবরের প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশ বলেছে, কর্মসূচির তিন দিন আগে আবেদন করা হয়েছিল, যেখানে নিয়ম অনুযায়ী অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়। জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও আগের আন্দোলনে আইনশৃঙ্খলা ভঙ্গের কথাও উল্লেখ করা হয়। সূত্রে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরও দিল্লিজুড়ে আন্দোলনকারীদের আটক অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।