Web Analytics
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত কিছু আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, তিনি এসব ফলাফল মেনে নিতে ‘পুরোপুরি ইচ্ছুক’ এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিছু আসনে ডেমোক্র্যাটদের জয়কে কেন্দ্র করেই তাঁর এই মন্তব্য আসে।

প্রেসিডেন্ট বলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার জন্য তাঁর প্রশাসন অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, দুই পক্ষ সম্ভবত কোনো একটি উপায় বের করে নেবে। তবে সম্ভাব্য সহযোগিতা বা নির্দিষ্ট কোনো নীতি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।