Web Analytics
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, পাকিস্তান গোপনে একটি ডিজিটাল অভিযান চালাচ্ছে যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘদিনের মিত্রতা দুর্বল করা। ১০ মে সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশ বট ফার্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে একটি সমন্বিত তথ্যযুদ্ধ পরিচালনা করছে। তিনি একে চলমান সামরিক সংঘাতের সমান্তরালে একটি ‘লুকানো ডিজিটাল যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেন।

নেতানিয়াহু জানান, এই প্রচারণার উদ্দেশ্য তরুণ আমেরিকানদের মধ্যে ইসরাইলের প্রতি সহানুভূতি কমিয়ে দেওয়া এবং ওয়াশিংটন-তেল আবিব সম্পর্ক দুর্বল করা। তিনি উদাহরণ দিয়ে বলেন, অনেক ভুয়া বার্তা আমেরিকান নাগরিকদের কাছ থেকে এসেছে বলে মনে হলেও সেগুলোর উৎস পাকিস্তানে। তার মতে, ইসরাইল এখন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ‘অষ্টম রণাঙ্গনে’ লড়ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি গাজা ও ইরানে ইসরাইলি অভিযানের কঠোর সমালোচক। বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর এই অভিযোগ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।