Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসাতে বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে। মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের এনসিপির সাংগঠনিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দলটির প্রস্তাবিত র‍্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছিল বিএনপি, তবে তখন তারা সফল হয়নি। এবারও একই ধরনের পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বিএনপিকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তিনি দাবি করেন, সরকার ও বিরোধী দলের সমালোচনাকারীদের ওপর দমন-পীড়ন চলছে এবং গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহে এক নারীকে গ্রেপ্তারের ঘটনার কথা উল্লেখ করে নাহিদ বলেন, বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনামূলক মন্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে বলে তারা সংবাদমাধ্যমে জেনেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, কোনো কারচুপি বা নির্বাচন প্রকৌশল মেনে নেওয়া হবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।