Web Analytics
টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ব্রুনাইপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ মেহেদী মাসুদ। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্ট’ তালিকাসহ একাধিক আন্তর্জাতিক গবেষণা র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন। বর্তমানে তিনি ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামিক ইউনিভার্সিটির ইসলামিক অর্থনীতি ও ফিন্যান্স অনুষদে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রতিবেদন অনুযায়ী, SciRank Global-এর ২০২৫ সালের রেজিস্ট্রিতে তিনি বিশ্বের শীর্ষ ৫ শতাংশ গবেষকের মধ্যে রয়েছেন। পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন বিষয়ে Scholarly Index-এর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ১৫৭তম। তাঁর গবেষণার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণের মধ্যে টেকসই ভারসাম্য প্রতিষ্ঠা করা।

ড. মেহেদী মাসুদের ১২০টির বেশি পিয়ার-রিভিউড নিবন্ধ, দুটি একক গ্রন্থ এবং একাধিক বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। প্রদত্ত তথ্য অনুযায়ী, Google Scholar-এ তাঁর উদ্ধৃতি ৭ হাজার ৩৯৫টির বেশি এবং H-index ৪৪; Scopus-এ উদ্ধৃতি ৩ হাজার ৬০০-এর বেশি। তিনি মালয়েশিয়ার iRECYCLE-Malaysia প্রকল্পে ই-বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার ও সার্কুলার ইকোনমি নিয়ে কাজ করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।