Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আস্থা তৈরি ও ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র আন্তরিকতার জোরালো প্রমাণ দিলে তেহরান কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান এখনো কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে, তবে প্রকৃত আলোচনার বদলে নতুন আগ্রাসন মেনে নেবে না।

আরাগচি সতর্ক করে বলেন, ওয়াশিংটন কূটনীতির বদলে যুদ্ধ বেছে নিলে তা তাদের জন্য আরও বড় কৌশলগত ব্যর্থতা ডেকে আনবে। বুধবার ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত মতামতধর্মী নিবন্ধে তিনি মর্যাদাপূর্ণ ও দীর্ঘস্থায়ী কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন এবং সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার দৃঢ় অবস্থানের কথা জানান।

তিনি দাবি করেন, আলোচনার সময় বারবার সামরিক পদক্ষেপ নেওয়ায় আস্থার পরিবেশ নষ্ট হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র অর্থবহ সমঝোতায় সামান্য আগ্রহ দেখিয়েছে বলে তিনি বলেন। আরাগচি আন্তর্জাতিক নৌ-চলাচলে হরমুজ প্রণালির পাশে ইরানের কৌশলগত অবস্থানের প্রভাবের কথাও উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।