Web Analytics
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এই দিন নির্ধারণ করেন, কারণ নির্ধারিত দিনে দুর্নীতি দমন কমিশন তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম এবং ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান। গত বছরের ১৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি করেন।

মামলায় অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন এবং মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি চুক্তি করার অভিযোগ আনা হয়েছে। ঠিকাদারের নিরাপত্তা জামানতসংক্রান্ত গ্যারান্টির মাধ্যমে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ, আইনবহির্ভূত অগ্রিম বিল, ব্যাংক গ্যারান্টি অবমুক্ত, দ্বিতীয় পরামর্শক নিয়োগ এবং পিপিআর ২০০৮ অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগও রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।