Web Analytics
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত, আইসিজের দেওয়া রায় পুরোপুরি মানার আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। সোমবার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব মিয়ানমার লঙ্ঘন করেছে এবং আইসিজের সিদ্ধান্ত দেশটির জন্য বাধ্যতামূলক।

বিবৃতিতে মিয়ানমারকে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব পালনের পাশাপাশি আদালতের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবায়নের কথা বলা হয়। যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য স্বাক্ষর করেছে।

এদিকে যুক্তরাজ্য রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এতে সম্পদ জব্দ ও যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটি উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইন প্রণয়নের পরিকল্পনাও জানিয়েছে। রোহিঙ্গা ও রাখাইনের অন্যান্য জনগোষ্ঠীর সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য; সহায়তা পৌঁছানোর লক্ষ্য প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের কাছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।