Web Analytics
নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে তিনি বিএনপি প্রার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

মামুন জানান, তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরে দলীয় স্বার্থে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং বলেন, কেউ তাকে হুমকি বা প্রলোভন দেখিয়ে সরে দাঁড়াতে বাধ্য করেনি। বিএনপি প্রার্থী ও জেলা সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, মামুন বিএনপিকে ভালোবাসেন এবং ভুল বুঝতে পেরে এখন ধানের শীষের পক্ষে কাজ করবেন।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নীলফামারী-৪ আসনে জামায়াত ও জাতীয় পার্টিসহ মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।