বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী মো. মাসদার হোসেনের সনদ সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় মাসদার হোসেনের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসংক্রান্ত প্রতিবেদন বার কাউন্সিলের নজরে আসে। অভিযোগের প্রাথমিক সত্যতা এবং পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনা করে কাউন্সিল মনে করে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো উপাদান রয়েছে।
তদন্ত ও ব্যাখ্যা প্রাপ্তি না হওয়া পর্যন্ত মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।