Web Analytics
নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে মঙ্গলবার তিনজন রাজনীতিবিদ বিজয়ী হয়েছেন, যারা নিয়মিতভাবে ইসরাইলের সমালোচনা করে আসছেন। বিজয়ী ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভ্যালডিজ ও ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ারকে সমর্থন দিয়েছিলেন মেয়র জোহরান মামদানি, যিনি ফিলিস্তিনি অধিকার আন্দোলনের কর্মী হিসেবে পরিচিত। হারলেমে আভিলা শ্যাভালিয়ারের বিজয়োত্তর সমাবেশে সমর্থকরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং তিনি ঘোষণা করেন যে পুরোনো রাজনীতির যুগ শেষ হয়েছে।

এই ফলাফল ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি মনোভাবের বড় পরিবর্তনকে প্রতিফলিত করছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ডেমোক্র্যাট এখন ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল, যেখানে মাত্র ১৫ শতাংশ ইসরাইলের প্রতি। সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, ক্রমবর্ধমান সংখ্যক ডেমোক্র্যাট এখন ইসরাইলকে নিঃশর্ত সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন।

আইপ্যাকসহ ইসরাইলপন্থি সংগঠনগুলো বিপুল অর্থ ব্যয় করলেও, তারা এখন প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।