Web Analytics
২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রণক্ষেত্রে পরিণত হয়। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় শুধু ঢাবিতেই ২৯৭ জন এবং সারাদেশে চার শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরও হামলার অভিযোগ ওঠে। নারী শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগের দিন ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের কঠোর অবস্থানের ঘোষণার পর বিভিন্ন ক্যাম্পাসে হামলা চালানো হয়। ছাত্রনেতারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে হামলার নিন্দা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৬ জুলাই দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেয় এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে। হামলার পর আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।