Web Analytics
ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব আন্দা ফিলিপ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে আইপিইউয়ের প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাঙ্গোরো উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদকে আরও কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়। ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্বও উল্লেখ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানো নিয়েও আলোচনা হয়। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।