Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যেকোনো নৌ অবরোধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালি বন্ধ বা অবরোধ সফল হতে দেবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পরিকল্পনার কথা জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া আসে। রেজাই বলেন, ইরানের সামরিক বাহিনীর কাছে এমন অনেক ‘অব্যবহৃত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকি মোকাবিলায় যথেষ্ট। তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, টুইট বা কাল্পনিক পরিকল্পনা দিয়ে ইরানকে থামানো যাবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করায় ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে, যা হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।