Web Analytics
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। সোমবার মুরাদপুর ইউনিয়নের সমুদ্রতীরবর্তী এলাকায় ইতালি প্রবাসী যুবদল নেতা নূর মোহাম্মদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্মাণসামগ্রী জোরপূর্বক বিক্রি, কৃষিজমির মাটি কাটা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসব কার্যক্রম দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে উল্লেখ করে তিনি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত শিল্পায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে সীতাকুণ্ডকে আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এমপি নুরুল আমিন বলেন, এ ধরনের পুনর্মিলনী ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তিনি সীতাকুণ্ডবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।