Web Analytics
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানিয়েছেন, এই অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করবে। এনএসসি ইতোমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ও নতুন কমিটি গঠনের বিষয়টি জানিয়েছে।

আমিনুল এহসান বলেন, এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, পূর্ববর্তী বিসিবি নির্বাচনে উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়ম ছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অ্যাডহক কমিটি নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত হয়ে আগামী তিন মাস ক্রিকেটের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

অ্যাডহক কমিটির সদস্যরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বিসিবির গঠনতন্ত্রে এ বিষয়ে কোনো বাধা নেই।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।