Web Analytics
চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রহমানি ফাজলি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন সেবা ফি নেওয়া হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে তিনি বলেন, যেসব দেশ কঠিন সময়ে ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে। রাষ্ট্রদূত জানান, এই ফি টোল নয়, বরং জাহাজ চলাচলের নিরাপত্তা, তদারকি এবং পরিবেশগত ক্ষতি মোকাবিলার জন্য নেওয়া হবে।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো বিনা ফিতে চলাচল করতে পারবে। তবে এই সময়সীমা শেষে কী নিয়ম কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। ফাজলি আরও জানান, ইরান ও ওমান যৌথভাবে প্রণালির নতুন পরিচালনা ব্যবস্থা তৈরি করছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান প্রায় এই পথ বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।