নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়ার চেষ্টা করতে গিয়ে বাবুল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের জাহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় তিন মাস আগে ৬ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে। শুক্রবার রাতে তিনি নিজেই অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকা এবং লিখিত আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।