Web Analytics
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ জানিয়েছেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে উপসাগরে শত শত জাহাজে প্রায় ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। আলজাজিরার বরাতে তিনি জানান, গত দুই দিনে প্রণালী অতিক্রমকারী কয়েকটি জাহাজে হামলার ঘটনায় নিরীহ নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

ডোমিঙ্গেজ বলেন, শুধুমাত্র দায়িত্ব পালন করার কারণে কোনো নাবিকের জীবন ঝুঁকিতে পড়া উচিত নয়। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। পাশাপাশি পতাকাবাহী রাষ্ট্র, জাহাজের মালিক ও পরিচালনাকারীদের উদ্দেশে বলেন, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এড়িয়ে চলা উচিত।

আইএমও প্রধান আরও জানান, সাম্প্রতিক হামলাগুলো উপসাগরে আটকে থাকা নাবিকদের ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।