Web Analytics
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক ব্যর্থতার’ পর পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এক ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।

খামেনি বলেন, বিশ্বের বৃহত্তম সামরিক অভিযান ও আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব পরিকল্পনায় ব্যর্থতার দুই মাস পর এই অঞ্চলে নতুন এক অধ্যায় উন্মোচিত হচ্ছে। ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনী বিতাড়নের স্মরণে পালিত এই দিবসে তার বিবৃতিটি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে খামেনির বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান এখন আঞ্চলিক নৌপথে আরও প্রভাবশালী এবং মার্কিন প্রভাব তুলনামূলকভাবে কমছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।