Web Analytics
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। সর্বশেষ তথ্যানুযায়ী, ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে।

এর আগে, ১৫ জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের তুলনায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য উন্নতি হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!