Web Analytics
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ১ হাজার ৪৬০টি ডাক ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮টি গ্রহণ করা হয়েছে, ৪ লাখ ৮২ হাজার ৮১৭টি ভোট প্রদান সম্পন্ন হয়েছে এবং ৪ লাখ ৪৯ হাজার ৬টি ব্যালট বিদেশের ডাক বিভাগে জমা পড়েছে। রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট গ্রহণ করেছেন।

দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধিত ভোটারদের কাছেও ডাক ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ৩ লাখ ২৪ হাজার ২ জন ভোটার ব্যালট পেয়েছেন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন, ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন ব্যালট জমা দিয়েছেন এবং ৩০ হাজার ৭০৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ডাক ভোটের জন্য নিবন্ধন করেছেন। জাতীয় নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।