Web Analytics
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত। শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম শনিবার আবেদনটি করেন। রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়, আখতারুজ্জামান সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেন, হুমকি ও ভয়ভীতি দেখান এবং আঘাতের মাধ্যমে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করেন।

আবেদনে আরও বলা হয়, ঘটনার কারণে বিদেশফেরত যাত্রীদের স্বাভাবিক আগমন ব্যাহত হয়। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে পুলিশ উল্লেখ করে। গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামাল কোট এলাকার ১০ নম্বর রোডের ৩৫ নম্বরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।