Web Analytics
শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ৬ দফা দাবিতে আমাদের আন্দোলন চলছিল। এর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ে এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে দাবি নিয়ে গড়িমসি করা হলে আমরা আন্দোলন বেগবান করতে বাধ্য হবো।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।