Web Analytics
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশে পরিবর্তন আসেনি। ৩১ জুলাই জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগপা ছাত্রকাফেলা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্য ছিল, গণভোটের গণরায়ের আলোকে সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে হবে।

তাসমিয়া প্রধান বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন যে গত পাঁচ মাসে দুর্নীতি ও ঘুষ বন্ধ হয়নি। তিনি ওই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বৈঠকে রাশেদ প্রধান বিএনপির বিরুদ্ধে বিরোধীদল ও ভিন্নমত বাধাগ্রস্ত করার অভিযোগ তোলেন এবং দলটিকে ‘ক্ষুধার্ত দুর্নীতিবাজ’ বলে আখ্যা দেন।

শিবির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রশাসনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লোকজন রয়েছে এবং বিএনপি দলীয়করণ করছে। তিনি হামলা-মামলা ও জেল-জুলুমের ভয় দেখিয়ে দাবিদাওয়া ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন। জাগপা ছাত্রকাফেলা সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে বৈঠকটি হয়; সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফর রহমান সঞ্চালনা করেন। এতে জাগপা ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।