Web Analytics
সেন্টার ফর জুইশ ইমপ্যাক্টের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিদেশ ভ্রমণের সময় নিজেদের ইসরাইলি পরিচয় প্রকাশ করতে ভয় বা উদ্বেগ বোধ করেন ইসরাইলের ৫২ শতাংশ নাগরিক। ২৪ আগস্ট ২০২৬ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ৪১ শতাংশ উত্তরদাতা বিদেশ ভ্রমণসংক্রান্ত আচরণে পরিবর্তন এনেছেন। কেউ গন্তব্য বদলেছেন, কেউ সফর বাতিল করেছেন, আবার কেউ বিদেশে কিছু কার্যক্রম এড়িয়ে চলছেন।

জরিপে ইসরাইলের আন্তর্জাতিক কূটনীতি নিয়ে অসন্তোষও উঠে এসেছে। ৬৪ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কৌশলগত সম্পর্ককে শক্তিশালী মনে করলেও মাত্র ২৩ শতাংশ মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশটি নিজেদের নীতি ও অবস্থান কার্যকরভাবে তুলে ধরতে পারছে। ৭০ শতাংশ ইসরাইলের জনকূটনীতি বা দেশের ভাবমূর্তি তুলে ধরার কার্যক্রমকে অকার্যকর বলেছেন।

তবে অধিকাংশ উত্তরদাতা দেশের আন্তর্জাতিক অবস্থানকে স্থায়ীভাবে দুর্বল মনে করেন না। ৩৩ শতাংশ দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল ও শক্তিশালী যোগাযোগব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছেন এবং ২৫ শতাংশ সরকারি নীতি ও সিদ্ধান্ত গ্রহণে পরিবর্তনের কথা বলেছেন। সামাজিক পরিস্থিতিতে ৭৩ শতাংশ ইসরাইলকে ঐক্যবদ্ধ সমাজ হিসেবে টিকে থাকার সক্ষম বলে মনে করেন; ফেব্রুয়ারি ২০২৬-এ হারটি ছিল ৬৭ শতাংশ। ইহুদি ও আরবদের সহাবস্থান সম্ভব বলে বিশ্বাস করেন ৪২ শতাংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।