Web Analytics
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রার্থী আয়েশা ওয়াহাব প্রাথমিক ভোট গণনায় প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৩ নভেম্বরের নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ওয়াহাব পেয়েছেন ৫৮ দশমিক ৫ শতাংশ ভোট এবং হার্নান্দেজ পেয়েছেন ৪১ দশমিক ৫ শতাংশ। ২০২৭ সালে শুরু হতে যাওয়া পূর্ণ দুই বছরের মেয়াদের আসন ধরে রাখার পথে রয়েছেন তিনি, যদিও ভোট গণনা ও আনুষ্ঠানিক ফল ঘোষণা এখনও শেষ হয়নি।

৩৯ বছর বয়সী আফগান বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ওয়াহাব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান। সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের ছেড়ে যাওয়া আসনের বাকি মেয়াদের জন্য তিনি ২০২৬ সালের আগস্টের বিশেষ নির্বাচনে জয়ী হন এবং ২ সেপ্টেম্বর শপথ নেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত হেওয়ার্ড সিটি কাউন্সিলে এবং পরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে দায়িত্ব পালন করেন।

প্রচারে ওয়াহাব স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দিয়েছেন। চিকিৎসা ব্যয়, আবাসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামকে তিনি গুরুত্বপূর্ণ ইস্যু করেছেন। এই জেলার মধ্যে হেওয়ার্ড, প্লেজ্যান্টন, লিভারমোর, ইউনিয়ন সিটি, কাস্ত্রো ভ্যালি এবং ফ্রেমন্ট ও ডাবলিনের কিছু অংশ রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।