Web Analytics
‘ক্যানভাস ২৪ : মুক্তির মহাকাব্য’ শিরোনামে তিন দিনব্যাপী আর্টক্যাম্পের উদ্বোধন হয়েছে ১৫ জুলাই ২০২৬ সকালে জাতীয় চিত্রশালা প্লাজায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই আর্টক্যাম্পে ৫৫ জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পী অংশ নিচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের মাধ্যমে ধারণ ও উদযাপনই এই আয়োজনের উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অতীতের অনিয়ম-অবিচার যেন আর না ঘটে, সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং শিল্পের মাধ্যমে মুক্তির চেতনা ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিল্পের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় তা যেন মানুষ উপলব্ধি করতে পারে এবং নবীন শিল্পীরা যেন অভিজ্ঞদের কাজ দেখে অনুপ্রাণিত হয়। একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) জানান, এই আর্টক্যাম্পে আঁকা চিত্রগুলো পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রদর্শিত হবে।

১৫ থেকে ১৭ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আর্টক্যাম্প, যেখানে শিল্পীরা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও মুক্তির আকাঙ্ক্ষাকে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।