গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হত্যা মামলার আসামি রাজু আত্মহত্যা করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে ছিলেন।
কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে রাজু কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দায়িত্বরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ হওয়ার পর রাজুর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।