Web Analytics
সুদানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এল-ওবেইদ শহরে ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম মারাত্মক বিমান হামলা। দক্ষিণ কর্দোফান অঞ্চলে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই হামলায় আবাসিক এলাকা, একটি জানাজার জমায়েত এবং খাদ্য সরবরাহকারী ট্রাক লক্ষ্যবস্তু হয়। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে এবং জানিয়েছে, অন্তত ১৯ জন আহত হয়েছেন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উত্তর কর্দোফানের রাজধানী এল-ওবেইদ শহরটি কয়েক মাস ধরে আরএসএফের আংশিক অবরোধে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং মরদেহগুলো হাসপাতালে নেওয়া হয়েছে। এক চিকিৎসা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুটি শিশু ও তাদের মা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে ইতিমধ্যে দশ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট হিসেবে বর্ণনা করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।