Web Analytics
এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে রোববার রাতে ঝিনাইদহের আদালতে সোপর্দ করার পর জেল হাজতে পাঠানো হয়েছে। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে গেলে নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয় পুলিশ এবং তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে সোপর্দ করা হয়। একইভাবে যশোর থেকে গ্রেপ্তার যুবনেতা অয়ন রহমানকেও আদালতে তোলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে গুম করা হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে মাহফুজুর রহমান বলেন, তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা হয়েছে এবং গ্রেপ্তারের সময় তার পরিবারকে অবহিত করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।