Web Analytics
থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে রোববার ঢাকা কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রোগ প্রতিরোধ, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা কামরুন নাহার মুকুল।

মুকুল বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি থ্যালাসেমিয়া বাহক এবং ৭০ হাজারের বেশি রোগী রয়েছেন। তিনি বলেন, বাহকের সঙ্গে বাহকের বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং রোগটি দেশে দ্রুত মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বেলায়েত হোসেন থ্যালাসেমিয়াকে বংশগত রক্তরোগ হিসেবে উল্লেখ করে বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে বাহক শনাক্ত এবং বাহক-বাহক বিয়ে এড়িয়ে চলা প্রতিরোধের কার্যকর উপায়। আয়োজকেরা জানান, বাহকদের সাধারণত তেমন লক্ষণ না থাকায় অনেকে নিজেদের বাহক হওয়ার বিষয়টি বুঝতে পারেন না। তাই সঠিক ধারণা ও পরীক্ষার গুরুত্ব জানিয়ে সামাজিক সচেতনতা বাড়ানোই কর্মশালার উদ্দেশ্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।