Web Analytics
ইরান তাদের ২৫তম দফার হামলা শুরু করেছে এবং এই পর্যায়ে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরজিসির এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে জানায়, মার্কিন সামরিক ঘাঁটি ও সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে আইআরজিসি হাইপারসোনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে, যার গতি ঘণ্টায় প্রায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল।

এই তথ্য আল জাজিরা প্রকাশ করেছে, যা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে সূত্র হিসেবে উল্লেখ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।