ইরানের কেরমানশাহ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মেহর নিউজ এজেন্সি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুই শিশু, চারজন নারী এবং একজন গর্ভবতী নারী রয়েছেন। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
ইরানের ফিরোজাবাদ শহরের একটি সিমেন্ট কারখানায় মার্কিন-ইসরাইলি হামলায় আরও দুজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে আধা-সরকারি আইএসএনএ নিউজ এজেন্সি। এটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ২৮তম দিন।
ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধের নীতি লঙ্ঘন করে বেসামরিক ভবনকে লক্ষ্যবস্তু করছে এবং এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।