Web Analytics
উত্তর কোরিয়া শনিবার সকালে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের বন্দরনগরী উনসান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি ৭০০ কিলোমিটারের বেশি, অর্থাৎ প্রায় ৪৩৫ মাইল পথ অতিক্রম করেছে।

উৎক্ষেপণের পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কার্যালয়। আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনী সতর্কতা জারি করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা জানিয়েছে। জাপানও জরুরি সতর্কতা জারি করে এটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে, তারা বিষয়টি জেনেছে এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যালোচনা করছে। তাদের বর্তমান মূল্যায়নে উৎক্ষেপণটি যুক্তরাষ্ট্রের নাগরিক, ভূখণ্ড বা মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি নয়। স্থলমাইন বিস্ফোরণ নিয়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমা চাওয়ার দাবিকে কিম ইয়ো জং উপহাস করার এক দিন পর এ উৎক্ষেপণ ঘটল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।