Web Analytics
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কৃষকের ঘর ভাঙচুর ও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মনিরুল হক মনিরসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কৃষকের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, বাদীর স্বামী রেজাউল হকের ওয়ারিশ ও ক্রয়কৃত জমিতে তিন বছর ধরে তারা বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী, জমি দখলের চেষ্টার জেরে ১১ মার্চ ভোরে মনিরুল হক মনিরের নেতৃত্বে হামলা চালিয়ে বসতঘরটি ভেঙে ফেলা হয় এবং পরিবারকে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীরা প্রায় ১২ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন।

অভিযোগ অস্বীকার করে মনিরুল হক মনির বলেন, জমিটি তাদের এবং বাদীপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন তবে খোঁজ নিয়ে দেখবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।